পৌনে তিন বছরের শিশু ধর্ষণের শিকার

২৪ মে ২০১৯, ০৭:২৮ PM

© সংগৃহীত

এবার পৌনে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের শিমুলচূড়া এলাকায়। এ বিষয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মেয়েটি বর্তমানে শেরপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

অভিযুক্ত ইসমাইলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। ইসমাইল একই এলাকার কাশেম মিয়ার পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, ২২ মে দুপুরে মেয়েটির মা ও বাবা শিশুটিকে ঘুম পাড়িয়ে বাড়ির কাছেই ধানক্ষেতে কাজ করতে যায়। এই সময় প্রতিবেশী ইসমাইল ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটির উপর নির্যাতন চালায়। এতে অবুঝ শিশুটি চিৎকার শুরু করলে বাড়ির বাইরে ধর্ষিতার ছয় বছরের ভাই ঘরে ঢুকে বোনের অবস্থা দেখে চিৎকার শুরু করে। চিৎকারে প্রতিবেশীরা আসার আগেই ইসমাইল পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্প্রতিবার শিশুটির মা রাশেদা বেগম শ্রীবরদী থানায় অভিযোগ করেন ।

শ্রীবরদী থানার অফিসার ইন চার্জ রহুল আমিন তালুকদার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামি ইসমাইলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬
প্রথমবার সুযোগ পেয়ে সংসদে কী বললেন আমির হামজা
  • ০২ এপ্রিল ২০২৬
উচ্ছেদের শিকার ৮০ ঊর্ধ্ব বৃদ্ধ সেই নাঈমুদ্দিনের পাশে প্রধান…
  • ০২ এপ্রিল ২০২৬