বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ

২০ মে ২০১৯, ০৩:৩৩ PM

এবার কিশোরী (১৫) কন্যাকে ধর্ষণের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে র‌্যাব। ঘটনাটি ঘটেছে রাজধানীর ভাটারার জগন্নাথপুর এলাকায়। আটককৃত ব্যক্তির নাম রুবেল উকিল (২৮)। রোববার (১৯ মে) দিবাগত রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১-এর একটি দল।

জানা গেছে, গত ২৪ এপ্রিল রাজধানীর ভাটারা থানার অধীন জগন্নাথপুর এলাকায় সৎ বাবা তার মেয়েকে ধর্ষণ করে। এই ঘটনায় ২৬ এপ্রিল মেয়ের মা ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। ধর্ষকের বাসা বরিশাল জেলার বিমানবন্দর থানার অধীন চন্ডিপুর এলাকায়।

র‌্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম বলেন, পেশাগত কারণে স্ত্রী বাসার বাইরে থাকার সুযোগে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন রুবেল। এ ঘটনায় মামলা করেন মেয়ের মা। এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের একটি দল গতকাল রাতে ভাটারা থেকে রুবেল উকিলকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানান, ২০০৫ সালে কিশোরীর মা মাদারীপুর জেলার রাজৈর থানার জনৈক এক ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে কন্যা সন্তানের (ভিকটিম) জন্ম দেন তিনি। ২০০৯ সালে তাদের বিবাহবিচ্ছেদ হলে তার সঙ্গে ওই নারীর বিয়ে হয়। রুবেল আরও জানান, রাজধানীতে ভাড়ায় মোটরসাইকেল চালান তিনি। ভিকটিমের মা ভিকটিম ও ৬ বছর বয়সী এক শিশুকন্যাকে বাসায় রেখে প্রতিদিন সকালে পেশাগত কাজে বাইরে যান এবং দুপুরের পর বাসায় ফিরে আসেন। স্ত্রীর অনুপস্থিতির সুযোগে সৎ মেয়েকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন তিনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬