৯ম শ্রেণীর ছাত্রী ধর্ষিত, ৫ মাসের অন্তঃসত্ত্বা

১৭ মে ২০১৯, ০৯:২৪ PM

গাইবান্ধার সাঘাটা উপজেলার গোড়ের পাড়া গ্রামে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের স্বীকার হয়েছেন। ধর্ষিতা ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা। তার গর্ভের সন্তান নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার ধর্ষকের পিতা টুকু মিয়া (৫৮), স্ত্রী লাকী বেগম (৩০) ও বোন আনিছা বেগম (২৫) কে আটক করেছে পুলিশ ।

জানা যায়, উপজেলার গোড়েপাড়া গ্রামের টুকু মিয়ার বিবাহিত ছেলে সানোয়ার হোসেন (৩৬) তার প্রতিবেশী বারকোনা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে ওই স্কুল ছাত্রী ৫ মাসের অন্তসত্তা হয়ে পড়ে। ১৫ মে স্কুল ছাত্রী বিয়ের দাবি নিয়ে ওই ধর্ষকের বাড়ীতে গিয়ে অবস্থান করলে ধর্ষক বিয়ে করতে অস্বীকার করে এবং ধর্ষিতাকে মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে ধর্ষণকারীসহ ৫ জনকে আসামী করে সাঘাটা থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সৈয়দ মামুন হক জানান, আটককৃত তিন আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে, মূল আসামী সানোয়ার এবং অপর এক আসামী সাহার বানু (৩২)পলাতক রয়েছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬