কলসিন্দুর স্কুলে রহস্যজনক আগুন, পুড়ে ছাই সনদ-মেডেল

নারী ফুটবলাররা হারালো তাদের স্মৃতি
১৪ মে ২০১৯, ০৬:১১ PM

© সংগৃহীত

দুর্বৃত্তদের আগুনে পুড়ে গেছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অফিস কক্ষ। এটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবলে জাতীয় পর্যায়ের তিনবার চ্যাম্পিয়ন হওয়া প্রতিষ্ঠান। আগুনে অফিসের গুরুত্বপূর্ণ কাগজ, সনদ ও মেডেল পুড়ে গেছে। মঙ্গলবার সকালে স্কুলের অফিস কক্ষে আগুনে পোড়ার চিহ্ন দেখা যায়। গুরুত্বপূর্ণ কাগজে আগুন দেওয়ার বিষয়টি রহস্যজনক বলে মনে করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুলের অফিস কক্ষ খোলার পর দেখা যায় গুরুত্বপূর্ণ কাগজপত্র, সনদ ও মেডেল পোড়া অবস্থায় কক্ষের বিভিন্ন জায়গায় পড়ে আছে। এছাড়াও একটি কম্পিউটারের অংশ বিশেষ পোড়া অবস্থায় দেখা যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ধোবাউড়া থানার পুলিশ ও হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন মিয়া বলেন, ৬ মে থেকে বিদ্যালয়ে রমজানের ছুটি চলছে। তবে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস খোলা ছিল। সকাল আটটা থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। আজ সকাল সাড়ে সাতটার দিকে বিশেষ ক্লাসের জন্য আসা শিক্ষক ও শিক্ষার্থীরা আগুনের ঘটনা টের পায়। তিনি অভিযোগ করেন দুর্বৃত্তরা তালা ভেঙে আগুন দিয়েছে । তিনি আরো বলেন, পুড়ে যাওয়া জিনিসের মধ্যে ২০১৬ ও ২০১৭ সালে উপজেলা পর্যায়ে এই প্রতিষ্ঠানের মেয়েদের অর্জন করা সনদ ও মেডেল ছিল।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলের পক্ষ থেকে সন্দেহভাজন কারও নাম বলা হয়নি। তবে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’

বাংলাদেশ নারী দলের কৃতি ফুটবলার মারিয়া মান্দা, মার্জিয়া ও সানজিদাসহ বয়সভিত্তিক বিভিন্ন জাতীয় দলে কলসিন্দুর উচ্চমাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের কমপক্ষে ১০ জন মেয়ে নিয়মিত খেলেন।

সরকারি ছুটিতেও বাসভবনে থেকে কাজ করছেন প্রধানমন্ত্রী
  • ১৮ মার্চ ২০২৬
বন্ধ বাকৃবি ক্যাম্পাসে চুরির চেষ্টা, তরুণ আটক
  • ১৮ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংক কোনো দলের অনুগত হতে পারবে না, বাংলাদেশ ব্যাংক…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে ঘরমুখো যাত্রী নিয়ে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, হতাহতের…
  • ১৮ মার্চ ২০২৬
১২ সদস্য নিয়ে হবে প্রাথমিক বিদ্যালয়ের কমিটি: স্থান পেলেন এম…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ সীমান্তের বাইরে গিয়েও আমাদের এক করে দেয়
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence