ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

১৪ মে ২০১৯, ০৫:৫৭ PM

© সংগৃহীত

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় তার মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার উপজেলার পশ্চিম চাম্বল মনকির চর মহল্লাপাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. ফয়জুল্লাহ (২০)। সে পশ্চিম চাম্বল আজিজিয়া কাশেমুল উলুম বালক-বালিকা মাদ্রাসার শিক্ষক। ধর্ষিত ছাত্রী ওই মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়তো ।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, প্রতিদিন বিকেলে মাদ্রাসা ছুটির পর মাদ্রাসাতেই ওই ছাত্রীসহ কয়েকজনকে প্রাইভেট পড়াতেন ফয়জুল্লাহ। ঘটনার দিন ওই ছাত্রী ছাড়া অন্য ছাত্রীদের ছুটি দিয়ে দেয় অভিযুক্ত শিক্ষক। এরপর মাদ্রাসাতেই তাকে ধর্ষণ করে। ছাত্রীটি বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মাসহ পরিবারের অন্যরা এসে মাদ্রাসা থেকে তাকে উদ্ধার করে।

মেহেদী হাসান জানান, ঘটনার পর বিষয়টি মধ্যস্থতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। মাদ্রাসাটির পরিচালক ও ফয়জুল্লাহর নিকট আত্মীয় মাহমুদুল্লাহর মধ্যস্থতায় মেয়েটিকে ফয়জুল্লাহর সাথে বিয়ে দেওয়ার চেষ্টা হয়। এজন্য ২৫ ও ২৭ এপ্রিল স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের উপস্থিতিতে দুই দফায় বৈঠক হয়। এক পর্যায়ে ফয়জুল্লাহ এলাকা থেকে পালিয়ে যায়। এরপর ১ মে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। তখন আমরা তদন্ত শুরু করি।”

তিনি আরো বলেন, মামলা হওয়ার পর ওই ছাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ফয়জুল্লাহ নিজের বাড়িতে এসেছেন বলে সোমবার রাতে খবর পায় র‌্যাব। সে খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬