কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যা, দুই আসামির যাবজ্জীবন

১৩ মে ২০১৯, ০৮:৫০ PM

© সংগৃহীত

কুমিল্লা সদরের দক্ষিণে নিলুফা আক্তার নামে এক কিশোরীকে ধর্ষণের পর শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক এম.এ আউয়াল এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবু তালেব এবং জ্যোৎস্না বেগম। আবু তালেব কারগারে বন্দি থাকলেও জ্যোৎস্না বেগম এখনো পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, জেলার সদর দক্ষিণ উপজেলার মাতাইনকোট গ্রামের মকবুল আহমেদের ছেলে আবু তালেব একই গ্রামের সেলিম মিয়ার মেয়ে কিশোরী নিলুফা আক্তারকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে ওই কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এতে নিলুফা আক্তার বিয়ের জন্য আবু তালেবকে চাপ সৃষ্টি করে।

২০১১ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যায় নিলুফার বাবা সেলিম মিয়া মসজিদে গেলে এ সুযোগে আবু তালেব তাদের বাড়িতে যায় এবং নিলুফাকে ঘর থেকে বাড়ির উঠানে ডেকে নিয়ে আসে। এসময় পূর্বপরিকল্পনা অনুযায়ী একই বাড়ির আব্দুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম নিলুফার মুখ চেপে ধরে এবং আবু তালেব মিয়া তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে নিলুফার শরীরের ৮৪ শতাংশ পুড়ে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে। ঘটনার ৩দিন পর ২৬ জানুয়ারি ওই হাসপাতালে নিলুফা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেয় এবং ৩১ জানুয়ারি ভোরে সে মারা যায়। এ ঘটনায় নিলুফার বাবা সেলিম মিয়া বাদী হয়ে দুইজনকে আসামি করে সদর উপজেলার দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন এসআই জাহাঙ্গীর আলম ওই বছরের ১৭ এপ্রিল আদালতে দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় ১৮ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালতের বিচারক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬