বাজারে মিজানুর রহমান আজহারীর ‘এক নজরে কোরআন’র নকল কপি

১১ নভেম্বর ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১১:২৯ PM
মিজানুর রহমান আজহারী

মিজানুর রহমান আজহারী © সংগৃহীত

ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর জনপ্রিয় বই ‘এক নজরে কোরআন’র নকল সংস্করণ বাজারে সরবরাহ ও বিক্রির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এ বিষয়ে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. নাজমুল ইসলাম তালুকদার।

আদালতের আদেশে বলা হয়, সোমবার এক মামলার শুনানি চলাকালীন একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ‘চুরি বিদ্যা’ শিরোনামের প্রতিবেদনে অভিযোগ আনা হয় যে, ড. মিজানুর রহমান আজহারীর বই ‘এক নজরে কোরআন’ নকল করে বাজারে সরবরাহ ও অনলাইনে বিক্রি করা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালিয়ে বইটির নকল কপি উদ্ধার করা হয়েছে। এতে অভিযোগ তোলা হয় যে, মুহাম্মদ সাইফুল ইসলাম পরিচালিত বিশ্বকল্যাণ পাবলিকেশন্স এসব নকল বই প্রকাশ ও বাজারজাত করেছে। তবে প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করেছে।

আদেশে আরও বলা হয়, ড. মিজানুর রহমান আজহারীর জনপ্রিয় বইটির নকল সংস্করণ তৈরি ও বিক্রি করা দেশের প্রচলিত কপিরাইট আইন এবং দণ্ডবিধি অনুযায়ী গুরুতর ফৌজদারি অপরাধ। আদালত এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নিতে ডিবি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জামালপুরে রাজীব পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, আহত ৫
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা কে—মেসির ইনস্টাগ্রাম ভিডিওতে বিতর্কের অবসান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬