রাজধানী থেকে একদিনে আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেপ্তার

২১ অক্টোবর ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২১ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ PM
আওয়ামী লীগের লোগো

আওয়ামী লীগের লোগো © সংগৃহীত

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২১ অক্টোবর) সারাদিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

ডিএমপির ক্রাইম কমান্ড এন্ড কন্ট্রোল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মোট ১৩১ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা পুলিশ। 

সূত্র আরও জানায়, এর মধ্যে উত্তরা পূর্ব থানা থেকে ৬ জন, উত্তরা পশ্চিম থানা থেকে ২ জন, গুলশান এলাকা থেকে ২৪ জন, খিলক্ষেত থানা থেকে ৪ জন, ক্যান্টনমেন্ট থানা থেকে ৩ জন, ধানমন্ডি থানা থেকে ৬ জন, নিউমার্কেট থানা থেকে ৬ জন, শাহবাগ থানা থেকে ৩ জন, মোহাম্মদপুর থানা থেকে ৮ জন, হাতিরঝিল থানা থেকে ১ জন, পল্টন থানা থেকে ৬ জন, মতিঝিল থানা থেকে ৪০ জন এবং ডিবি-ওয়ারী থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬