কুমিল্লায় গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার 

১৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ PM
গৃহবধূ মিলন বিবি

গৃহবধূ মিলন বিবি © সংগৃহীত

কুমিল্লা নগরীতে মিলন বিবি (৫৫) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়েছিল। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেসকোর্স কাঠেরপুল এলাকার মজুমদার বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

নিহতের গ্রামের বাড়ির জেলার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। 

নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, মাকে বাসায় রেখে তারা নোয়াখালী বেড়াতে যান। বিকেলে ফোনে প্রতিবেশীরা তাকে জানান, তাদের বাসার দরজা খোলা, আসবাবপত্র উল্টে রাখা হয়েছে। তারা খোঁজ করে খাটের নিচে বেডশিট জড়ানো তার মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, কিছু স্বজনের সঙ্গে তাদের অর্থসংক্রান্ত বিরোধ রয়েছে। বাসায় তাকে একা পেয়ে হত্যা করেছে বলে তিনি ধারণা করছেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বিস্তারিত জানাতে পারব।’

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬