নওগাঁয় মাদরাসা থেকে ছাত্রের লাশ উদ্ধার

১৭ অক্টোবর ২০২৫, ০৬:০০ PM
ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসায় স্থানীয়দের ভিড়

ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসায় স্থানীয়দের ভিড় © টিডিসি

নওগাঁয় আব্দুর রহিম বাদশা (১১) নামের এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে সদর উপজেলার ফতেপুরে রওদাতুল কোরআন আক্কাস আলী হাফেজিয়া কওমি মাদরাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদরাসার শিক্ষক আব্দুল মাজেদকে আটক করেছে পুলিশ।

নিহত আব্দুর রহিম বাদশা সদর উপজেলার কানমটকাই গ্রামের সামছুর রহমানের ছেলে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিলেন।

শিক্ষক আব্দুল মাজেদ বলেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে তাহাজ্জুত নামাজের জন্য ঘুম থেকে উঠে মাদরাসর মাঠে বারান্দার নিচে আব্দুর রহিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাকে কক্ষে নিয়ে আসা হয় এবং মাদরাসা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়। দীর্ঘ সময় রহিমকে ডাকাডাকি করলেও তার কোনো সাড়া পাওয়া যায় না। পরে থানা-পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে।’

নওগাঁ সদর মডেল থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬