সুদের লেনদেনকে কেন্দ্র করে দুর্বৃত্তের আগুনে গৃহবধূর মৃত্যু, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

০২ অক্টোবর ২০২৫, ০৮:১২ AM
আগুনে জ্বলছে নাসিমা বেগমের বসতঘর

আগুনে জ্বলছে নাসিমা বেগমের বসতঘর © টিডিসি ফটো

চাঁদপুরের ফরিদগঞ্জে সুদের লেনদেনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ গৃহবধূ শাহনাজ বেগম (৩৮) মৃত্যুবরণ করেছেন। এদিকে শাহনাজের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এ ঘটনায় অভিযুক্ত নাসিমা বেগমের বসতঘরে হামলা চালিয়ে লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে সুদের লেনদেনের বিরোধকে কেন্দ্র করে শাহনাজ বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গুরুতর দগ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। পাঁচ দিন পর চিকিৎসাধীণ অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় অভিযুক্ত হন নাসিমা বেগম।

এ খবর এলাকায় পৌঁছালে বিকেলের দিকে উত্তেজিত জনতা নাসিমা বেগমের বাড়িতে হামলা চালায়, লুটপাট করে এবং পরে ঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। তবে উত্তেজিত জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে।

অন্যদিকে, সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতরা আসল ঘটনা আড়াল করার চেষ্টা করছে। সুদের এই ভয়ংকর দুষ্টচক্র ভেঙে না দিলে আরও প্রাণহানি ঘটতে পারে।

শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন বিধিতে পরিবর্তন, সভাপতি নির্বাচন যেভাবে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৭ ঘণ্টার বেশি সময় ধরে নিজ কার্যালয়ে অবরুদ্ধ গোবিপ্রবি উপাচা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ইস্যুতে ১৬ সদস্যের তিনটি তদন্ত কমিটি করল ঢাবি প্রশাসন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9