লুট হওয়া অস্ত্রসহ ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ AM
গ্রেপ্তার হওয়া ৪ সদস্য

গ্রেপ্তার হওয়া ৪ সদস্য © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ‘আই ডোন্ট কেয়ার’ নামে পরিচিত একটি গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে ভিত্তিতে মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে চারজনকে গ্রেপ্তারের পর বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

সেনাবাহিনী জানায়, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে নবোদয় হাউজিং এলাকায় পরিচালিত অভিযানে মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চারটি ককটেল ও দেশীয় ধারালো অস্ত্রও জব্দ করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা বলেন, সন্ত্রাস দমনে সেনাবাহিনী সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ এবং গ্রেপ্তারকৃত চারজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬