পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩২ AM
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম

সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোমেনা আলী বিজ্ঞান স্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিবুল ইসলামকে (৪৮) প্রায় ৬ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম উল্লাপাড়া উপজেলার বিনায়েকপুর গ্রামের মৃত রিয়াজুল ইসলামের ছেলে।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আদালতের এক আদেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের চাকরি স্থগিত হলে রাকিবুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি ভর্তি বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়ের এফডিআর ভাঙানো এবং ব্যাংক হিসাব থেকে অবৈধভাবে টাকা উত্তোলনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।

অভিযোগ রয়েছে, কয়েক বছরের ব্যবধানে তিনি বিদ্যালয়ের তহবিল থেকে প্রায় ৬ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেন।

২০২৩ সালে আদালতের নির্দেশে আব্দুল মজিদ পুনরায় প্রধান শিক্ষক হিসেবে পদে ফেরার পর রাকিবুল ইসলামের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র প্রকাশ পায়। ওই বছরের ডিসেম্বর মাসে আব্দুল মজিদের দায়ের করা মামলায় আদালত রাকিবুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‌‌‘দীর্ঘদিন পলাতক থাকার পর রাজধানীর মিরপুর থেকে অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাসে যাত্রী জিম্মি করে লক্ষাধিক টাকা মুক্তিপণ আদায়, মূলহোতা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৩ মাদককারবারি গ্রেফতার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9