ছাত্রলীগের মিছিল থেকে আটক দুই কর্মী

০১ আগস্ট ২০২৫, ১১:৫৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০২:১৮ PM
মো. আরিফ আলম ও মো. আসাদ

মো. আরিফ আলম ও মো. আসাদ © সংগৃহীত

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বেরা করা হয়। এ সময় সেখান থেকে দুই কর্মীকে আটক করা হয়। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার এক নম্বর ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, উপজেলার এক নম্বর ডাবর ইউনিয়নের মাল্টার মোড় এলাকায় ১৫-২০ জন মিলে একটি মিছিল করে। পরে স্থানীয় জনতা ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় একটি ব্যানার, পাঁচটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃত দুই ছাত্রলীগ কর্মী হলেন—মো. আরিফ আলম, পিতা: খুরশিদ আলম ও মো. আসাদ, পিতা: জব্বার। তারা দিনাজপুর জেলা বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি জানান, ঘটনাটি প্রক্রিয়াধীন মামলার আওতায়। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

যে দুই আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, নাম পরিবর্তন ১ থা…
  • ১৬ নভেম্বর ২০২৬
স্বেচ্ছাসেবক দলের নেতাকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে হত্যা, গণপিটু…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফাঁসির আসামি সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
  • ১৬ নভেম্বর ২০২৬
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসে চাকরি, কর্মস্থল ঢাকার প্রধান ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
৭৩০ কোটি টাকার প্রকল্পে কি ফিরবে বরিশালের হারানো খাল?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950