এয়ারপোর্ট থেকে বের হয়েই ছিনতাইয়ের কবলে লন্ডনপ্রবাসী, হারালেন সব

৩০ জুলাই ২০২৫, ০৯:০৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৬:১৫ PM
বনানী থানার মূল ফটক

বনানী থানার মূল ফটক © সংগৃহীত

লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর বনানীতে ছিনতাইকারীর কবলে পড়েছে এক প্রবাসী পরিবার। ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে ছিনতাইকারীরা তাদের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং কিছু বিদেশি মুদ্রা লুট করে নেয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে বনানী কবরস্থানের কাছে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী পরিবারটি এয়ারপোর্ট থেকে ভাড়া করা একটি মাইক্রোবাসে করে বাসায় ফিরছিল।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের হয়তো বিমানবন্দর থেকে ফলো করছিল। বনানী কবরস্থানের কাছাকাছি আসার পর সিগন্যাল লাইট (পুলিশ যেরকম লাইট ব্যবহার করে) দেখিয়ে গাড়িটি থামায়। এরপর ডিবি পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন, কিছু বাংলাদেশি টাকা ও কিছু বিদেশি মুদ্রা লুট করে নিয়ে পালিয়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে ভুক্তভোগী পরিবারটির সদস্যরা তাদের নাম-পরিচয় প্রকাশ করতে চাননি।

 

 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬