মিরপুরে প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই, ব্যবসায়ী আহত

২৭ মে ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
 প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই

প্রকাশ্যে গুলি করে ২২ লাখ টাকা ছিনতাই © সংগৃহীত

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে আহত হয়েছেন ‘মাহমূদ মানি এক্সচেঞ্জ’র মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশে আব্দুল বাতেন সড়কে। পুলিশ ও র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

আহত মাহমুদুল ইসলাম জানান, তার বাসা মিরপুর ৪ নম্বর লেনের ৬ নম্বর সেকশনে এবং গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কারতা গ্রামে। প্রতিদিনের মতো তিনি সকালে বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে নিজ অফিসে যাচ্ছিলেন। পথিমধ্যে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত তার গতিরোধ করে।

মাহমুদুল জানান, দুর্বৃত্তরা তার কাছে টাকা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে কোমরের বাঁ পাশে গুলি করে এবং সঙ্গে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রুম্মন জানান, ‘দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হয়েছেন—এমন খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9