সেনা অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ৮

২৮ জুলাই ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ PM
সেনা অভিযানে আটককৃতরা

সেনা অভিযানে আটককৃতরা © সংগৃহীত

বাগেরহাট সদর উপজেলার রাহাতের মোড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ৮ জনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এসময় আটক ব্যক্তিদের থেকে ৫টি ইয়াবা, ২ গ্রাম গাঁজা, ৫টি এক্সপেন্ডেবল ব্যাটন, ২টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ১টি ছুরি, ২টি ককটেল, ৩টি খালি পিস্তলের কার্তুজ, ৪টি ভুয়া আইডি কার্ড, ১২টি মোবাইল ফোন ও ৪টি লাইটার উদ্ধার করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে এসকে সুমনের নেতৃত্বে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

আটককৃতরা হলেন- সদরের বিষ্ণুপুর গ্রামের এসকে সুমন, কচুয়ার জাহিদুল ইসলাম, সদর উপজেলার হৃদয় মল্লিক ও শেখ মুফাসসিল হোসেন, নাজিরপুরের জাকারিয়া হোসেন, গোপালপুরের মোহাম্মদ অভি, বারইখালীর সবুজ কুমার সাহা এবং রিক্তা আক্তার।

আটকদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬