পাকিস্তানের সেনাপ্রধানকে ফোনে কী বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১০ মে ২০২৫, ০৩:০২ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৫:৩৪ AM
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও © সংগৃহীত

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (৯ মে) তাদের মধ্যে ফোনালাপ হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে রুবিও উভয় পক্ষকে উত্তেজনা প্রশমনের উপায় খুঁজে বের করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে ‘গঠনমূলক’ আলোচনা শুরু করতে মার্কিন সরকারের সহায়তার প্রস্তাব দেন।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলাদাভাবে কথা বলেন।
 
এদিকে ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে ‘বুনিয়ান মারসুস’ নামের এ হামলায় ভারতের উদমপুরে অবস্থিত এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র নিয়ন্ত্রক সংস্থার সভা ডেকেছেন শেহবাজ শরিফ

পাকিস্তানের ফেডারেল সরকারের এক বিবৃতিতে বলা হয়, ভারতের বেশ কয়েকটি স্থানে হামলা চলমান রয়েছে। এ হামলায় ভারতের উদমপুরের একটি ও পাঠানকোটের দুটি বিমানঘাঁটি ধ্বংস করা হয়েছে।
 
এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, শুক্রবার ভোররাতে ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। এর জবাবে শনিবার ভোরে ভারতের পাঠানকোট, উদমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950