পাঁচ কেজি গাঁজাসহ স্বামী- স্ত্রী গ্রেপ্তার 

২১ জুলাই ২০২৫, ১০:০১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:৩৩ PM
গ্রেপ্তারকৃত  সজল হাওলাদার ও মোসা. আসমা

গ্রেপ্তারকৃত সজল হাওলাদার ও মোসা. আসমা © টিডিসি

বরগুনার পৌরসভার পশ্চিম আমতলা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল আলিশার মোড় এলাকার আঃ লতিফ হাওলাদারের ছেলে মো. সজল হাওলাদার (৩৫) এবং সদর উপজেলার চরকগাছিয়া এলাকার অলিউল্লাহর মেয়ে মোসা. আসমা (৩১)।

পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, একটি ট্রলি ব্যাগ ও একটি ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন। এ সময় সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এসআই বিকাশ, কনস্টেবল কাওসার, মাহমুদ ও সুমাইয়া।

ওসি মো. ইকরাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত সজল পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। তিনি তার দ্বিতীয় স্ত্রী আসমাকে ব্যবহার করে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা পালানোর প্রস্তুতিও নিচ্ছিল। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিলের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি ওসি।

 

১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9