বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের মিলেমিশে চাঁদাবাজি, মারধরের অভিযোগ

১০ জুলাই ২০২৫, ০৮:২৯ PM , আপডেট: ১১ জুলাই ২০২৫, ০৭:০৬ PM
চাঁদা দাবিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে

চাঁদা দাবিকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ধরা পড়ে সিসিটিভি ফুটেজে © সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৯ জুলাই) ভুক্তভোগী মোতালেব হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

মোতালেব হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বাইটকামারী বাজারে সিটি ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ করেন।

লিখিত অভিযোগে মোতালেব হোসেন দাবি করেন, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বন্দবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিবুর রহমান মামুন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ ও বন্দবেড় ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের নেতৃত্বে একদল লোক তার দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে গালাগাল করার পাশাপাশি মারধর করা হয়।

মোতালেব হোসেন বলেন, আমার চিৎকারে স্থানীয় জিয়াউর রহমানসহ কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ আমার কাছে আছে।

অভিযোগের বিষয়ে জানতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আলতাফ হোসেনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে অভিযুক্ত বিএনপি নেতা মনিবুর রহমান মামুনের মুঠোফোনে বলেন, বাইটকামারী হাট-ঘাট আমার নামে ইজারা নেওয়া। মোতালেব ও তার ভাই ট্রলার দিয়ে বালুর ব্যবসা করে। ঘাটের টোল আদায়ের টাকা চাইতে গেলে উল্টো সে আমাদের গালাগাল করেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্র রায় অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্তে এসআই মোসাদ্দেক হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৯তম বিজিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ২৫০
  • ২৪ জুলাই ২০২৬
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হলেন ইবি অধ্যাপক নু…
  • ২৪ জুলাই ২০২৬
বেরোবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. আবু হানিফ সরকার
  • ২৪ জুলাই ২০২৬
ওসমানী মেডিকেলে ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল
  • ২৪ জুলাই ২০২৬
বিএম কলেজ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তানজীল, সম্পাদক…
  • ২৪ জুলাই ২০২৬
মাদ্রাসা ছাত্রীদের জন্য ফুটবল দল গঠন বাধ্যতামূলক নয়
  • ২৩ জুলাই ২০২৬