নেত্রকোনায় মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৬ PM
মদন থানা

মদন থানা © সংগৃহীত

নেত্রকোনার মদনে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে পরান মিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বাবা আজ বুধবার (২৮ জানুয়ারি) ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে এমন ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পরান মিয়ার বাবা বুলবুল মিয়াকে আজ বুধবার সন্ধ্যায় আটক করেছে মদন থানার পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণিতে পড়ছে। মাদ্রাসা যাওয়া আসার পথে মেয়েটিকে প্রায় সময়েই উত্যক্ত করতো বখাটে পরান। গত সোমবার (২৬ জানুয়ারি) সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সিএনজি যোগে মেয়েটিকে অপহরণ করে পরান মিয়া। এ ঘটনায় ভুক্তভোগী মেয়েটির বাবা ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্ধে মদন থানায় অভিযোগ দায়ের করেছে। 

মেয়েটির মা জানান, ' আমার মাদ্রাসা পড়ুয়া মেয়েটাকে জোর করে সিএনজিতে তুলে নিয়ে গেছে। লোকজনের কাছে ঘুরে মেয়েটির খোঁজ না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমার মেয়েকে আমার কাছে ফেরত চাই।' 

পরানের বাবা বুলবুল মিয়া জানান, 'মেয়েটাকে নিয়ে আমার ছেলে পালিয়েছে জানতে পেরেছি কিন্তু ছেলের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।' 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, 'অপহৃত মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।'

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকের কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সমবায় সমিতির চেয়ারম্যা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মেঘনায় জেলের জালে ২৫ কেজির বিশাল কোড়াল, ৩৫ হাজারে বিক্রি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৬ দফা আদায় করেই ঘরে ফিরব: ডা. শফিকুর রহমান
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্বামীর মোটরসাইকেলে ওড়না প্যাঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬