নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে: মেজর হাফিজ

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০১ PM
মেজর হাফিজ

মেজর হাফিজ © টিডিসি ফটো

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে দেশের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে একটি শিক্ষাবান্ধব ও সুশিক্ষিত সরকার গঠিত হবে, যারা শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার মানোন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামল ছিল দেশের মানুষের জন্য দুঃস্বপ্নের সময়। তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষায় পদানত ছিল এবং বর্তমানে ভারতে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের জবাব জনগণ আগামী নির্বাচনের মাধ্যমেই দেবে।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোশররফ হোসেন মতিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬