রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি: আসিফ মাহমুদ

২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ PM
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, গতানুগতিক ধারায় বিগত সময়ে কথা দিয়ে কথা রাখেনি তাদের মতো হবো না। আমরা ইতিপূর্বেও কথা রেখেছি, আমরা রক্ত দিয়ে হলেও কমিটমেন্ট রক্ষা করেছি। সামনের দিনেও তা অব্যাহত রাখবো।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনি পথযাত্রা ব্রাহ্মণবাড়িয়া শহরের মুক্ত মঞ্চে সমাবেশে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, 'এবার আরেকটি ব্যালটেও ভোট হবে। সেটা হচ্ছে গণভোট। আমরা মনে করি, এবারের মতো ভবিষ্যতেও যদি আপনারা ভোট দিতে চান, বিগত তিনটি নির্বাচনের মতো ভোট থেকে বঞ্চিত না হতে চান, তাহলে গণভোটে 'হ্যাঁ' ভোট দিন। যদি শেখ হাসিনার মতো ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখতে না চান, যে আপনাদের সন্তানদের রক্ত ঝরিয়েছে তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যদি ঘুষ ছাড়া, মামা দাদা ছাড়া চাকরি পেতে চান তাহলে হ্যাঁ ভোট দিন। যদি ব্যাংকে রাখা নিজের টাকার নিরাপত্তা চান তাহলে হ্যাঁ ভোট দিন। আদালতে ন্যায় বিচার পেতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন। যদি দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ করতে চান, তাহলে হ্যাঁ ভোট দিন।'

তিনি আরও বলেন, 'আমরা দেখছি একটি দলের নেতারা মা বোনদের বিবস্ত্র করার ঘোষণা দিচ্ছে। যদি তাদের থেকে রক্ষা পেতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিন। যারা আমাদের মা বোনদের নিরাপত্তার জন্যে হুমকি হন এবং দুঃসাহস দেখাবে ১১দলীয় জোট দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের কালো হাত গুঁড়িয়ে দেবে।'

জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ১১ দল মনোনীত প্রার্থী মো. আতাউল্লাহ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাসিন হাসান, জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, এনসিপির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী ও জাতীয় যুব শক্তির সভাপতি ফরহাদ সোহেলসহ জেলা উপজেলার নেতারা।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9