টাঙ্গাইলে জামায়াত প্রচারণায় বিএনপি কর্মীদের হামলা, ১১ দলের সংবাদ সম্মেলন

২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১০ PM
১১ দলের সংবাদ সম্মেলন

১১ দলের সংবাদ সম্মেলন © সংগৃহীত

টাঙ্গাইলে সদর-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদের সমর্থনে জোটের যৌথ ঘোষণা এবং নির্বাচনী কাজে বিএনপির হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের হল রুমে ১১ দলীয় জোটের সদর আসন নির্বাচন কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এরপর সদর আসনে জোট মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার বিবরণ তুলে ধরেন। গত ২৬ জানুয়ারি গোপালপুরে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার নিন্দা জানান। প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

এ ছাড়া সদর, গোপালপুর, ধনবাড়ি, ঘাটাইল, ভূঞাপুর ও কালিহাতী বিএনপির পদধারী নেতাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলাও করা হয়েছে।  প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোন প্রতিকার পাওয়া যায়নি।

আহসান হাবীব মাসুদ আরো বলেন, এভাবে নির্বাচনী কাজে বাধা প্রদান করলে লেভেল প্লেয়িং ফিল্ড তো আর থাকলো না। ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ১১ দলীয় জোট কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে। প্রশাসন যদি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে ১১ দলীয় জোট বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে; সুতরাং আর কেউ ফ্যাসিবাদের আমদানি করতে চাইলে তা শক্ত হাতে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সাংগঠনিক সেক্রেটারি শহিদুল ইসলাম, এনসিপির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কামরুল হাসান, খেলাফত মজলিসের জেলা সহসভাপতি মুফতি আব্দুর রহমান মাদানি, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, এবি পার্টির জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আলাউদ্দিন খালিদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা জায়েদ হাবিব, শহর জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর আমির অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের পৌর সভাপতি মাওলানা ওলিউল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের জেলা সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের, সাবেক জেলা সভাপতি মাজহারুল ইসলাম, ছাত্রশিবির, ছাত্র মজলিশ ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9