খাবার দেওয়ার কথা বলে ২ শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১

০৪ জুলাই ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:৪৪ PM
অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে র‌্যাব

অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে র‌্যাব © সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে খাবার দেওয়ার কথা বলে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ শুক্রবার (৪ জুলাই) দুপুরে র‍্যাব গ্রেপ্তার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

তিনি বলেন, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবার দেওয়ার কথা বলে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে বলতে নিষেধ করে শিশুদের নিজ বাড়িতে পাঠিয়ে দেয় সে। ভুক্তভোগীরা অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তারা ধর্ষণের বিষয়টি জানায়।

আরও পড়ুন: ঊর্ধ্বতন কর্মকর্তা ও সন্ত্রাসী সেজে প্রতারণা, গ্রেপ্তার ৩

এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর পরিবার সাঁথিয়া থানায় মামলা দায়ের করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনি (৪০) কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে। আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর কার্যক্রম চলছে বলেও জানিয়েছে র‍্যাব।

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence