ঊর্ধ্বতন কর্মকর্তা ও সন্ত্রাসী সেজে প্রতারণা, গ্রেপ্তার ৩

০৪ জুলাই ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৮:৪৩ PM
গ্রেপ্তারকৃত আসামিরা

গ্রেপ্তারকৃত আসামিরা © সংগৃহীত

নিজেদের কখনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কখনো শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে ফোনে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি মতিঝিল বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) এবং ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।

তাদের হেফাজত থেকে দুইটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামীয় আটটি সিল, ছবি ও ঠিকানাসহ ২০টি ডিরেক্টরি, পাঁচটি ভুয়া আইডি কার্ড এবং নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে নিজেদের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা শীর্ষ সন্ত্রাসী শাহাদাতসহ বিভিন্ন ভয়ংকর ব্যক্তির পরিচয় দিয়ে ফোন করত। এভাবে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ আদায় করত তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা জানিয়েছে, তারা সংগঠিতভাবে কাজ করত এবং একাধিক মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করত যেন শনাক্ত করা না যায়। তারা পরিকল্পিতভাবে টার্গেট নির্ধারণ করে ভয়ভীতি বা লোভ দেখিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করত। প্রতারণার শিকার ব্যক্তিরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9