কৃষকলীগ নেতা কর্তৃক শিশু বলাৎকার

০৩ এপ্রিল ২০১৯, ১০:২৫ PM

© প্রতীকী

লক্ষ্মীপুরের কমলনগরে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. শাহীদুল ইসলাম শাহীনের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার রাতে শিশুর বাবা মো. ইকবাল বাদী হয়ে কমলনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত শাহীন উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরলরেন্স এলাকার নুরুল ইসলামের ছেলে। বিষয়টি স্থানীয় মাতাব্বর শিপন মাঝির নেতৃত্বে ১৫হাজার টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে উপজেলার চরলরেন্স বাজার থেকে জেলা কৃষকলীগের সহ-সভাপতি শাহীদুল ইসলাম শাহীন চরলরেন্স এলাকার ইকবালের শিশুপুত্রকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে তাকে জোরপূর্বক বলাৎকার করে। পরদিন সকালে শিশুটি মা-বাবাকে ঘটনাটি খুলে বললে তারা ঘটনাটি স্থানীয়দের জানায়। পরে শনিবার রাতে স্থানীয় গ্রাম্য মোড়ল শিপন মাঝির নেতৃত্বে একটি সালিস বৈঠক হয়। বৈঠকে মাতাব্বর শিশুর বাবাকে ১৫হাজার টাকার বিনিময়ে বিষয়টি সমঝোতার চেষ্টা করে। বৈঠকে ছেলের বাবা টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে সুষ্ঠু বিচার দাবি করলে মাতাব্বর ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়।

ভুক্তভোগী ছেলের বাবা মো. ইকবাল জানান, শাহিন তার ছেলের সর্বনাশ করেছে। বিষয়টি সে সবাইকে জানালে শিপন মাঝি জোরপূর্বক তাকে সালিসে বসায় এবং ১৫ হাজার টাকা দিয়ে বলে যেন বিষয়টি গোপন থাকে। টাকা না নিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে থানায় অভিযোগ দায়ের করেন ছেলের বাবা।

জেলা কৃষকলীগের সভাপতি হিজবুল বাহার রানা জানান, শাহীদুল ইসলাম শাহীন কোন অপকর্ম করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে কৃষকলীগের কেউ নন। আর সে জেলা কৃষকলীগের সহ-সভাপতি হিসেবে যে ব্যানার-ফেস্টুন ব্যবহার করছে সেটাও ভুয়া।

এ বিষয়ে শাহীদুল ইসলাম শাহীনের সঙ্গে মুঠোফোন যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

কমলননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence