অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রাখার অনুরোধ স্পিকারের

৩০ মার্চ ২০২৬, ০৬:৫৩ PM
স্পিকারের দায়িত্ব পালন করছেণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

স্পিকারের দায়িত্ব পালন করছেণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল © টিডিসি সম্পাদিত

পবিত্র ঈদুল ফিতরের বিরতি শেষে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন। গতকাল রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরুর পর প্রথমবারের মতো সভাপতিত্ব করেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এদিকে আজ সোমবার (৩০ মার্চ) দ্বিতীয় দিনের অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করা ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের ব্যক্তিগত মুঠোফোন সাইলেন্ট মোডে রাখার অনুরোধ জানিয়েছে।

অধিবেশন চলাকালে ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, মহান সংসদের মাননীয় সদস্যগণ, আমরা প্রায় সময় মোবাইল ফোনের রিংটোনের আওয়াজ (কানে) শুনি। এতে অনেকের মনোযোগে বাধা আসে।

‘‘তাই আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ করবো, মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখার জন্য।’’

ট্যাগ: স্পিকার
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬