যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধা’ স্বাস্থ্য কার্ড

২৬ জুন ২০২৫, ১০:৩২ AM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:৫৭ PM
যুবলীগ কর্মী মো. তাঁরা মিয়া

যুবলীগ কর্মী মো. তাঁরা মিয়া © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বাস্থ্য কার্ড পেয়েছেন মো. তাঁরা মিয়া (৪৫) নামের এক যুবলীগ কর্মী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হওয়ায় বিব্রত উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (২৫ জুন) বিকেলে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণকালে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ আল মামুন বলেন, তালিকা অনুযায়ী আমরা কার্ড বিতরণ করেছি। মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে এই তালিকা তৈরি করেছিল। আমরা সে অনুযায়ী কার্ড দিয়েছি। তবে আবেদনকারীর বাড়ি গফরগাঁও হলেও তিনি আবেদন করেছিলেন ঢাকায়।

তিনি আরও বলেন, আমরা ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছি। যদি ওই ব্যক্তি জুলাই আন্দোলনে অংশ নেওয়ার সঠিক প্রমাণাদি দিতে না পারেন, তাহলে দাপ্তরিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তার গেজেট বাতিল করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের মাঝে এই স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।  

 

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950