তারেক রহমানের চলন্ত গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে পালাল মোটরসাইকেল আরোহী

১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩২ AM , আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৪৩ AM
তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি

তারেক রহমানের বুলেট প্রুফ গাড়ি © সংগৃহীত

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তার চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে একটি ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

পুলিশ জানায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। একটি সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে কাগজটিতে কোনো লেখা ছিল না।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পরে পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত কার্যক্রম শুরু করে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একজন মোটরসাইকেল আরোহী গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় এখনো ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, সংগৃহীত ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9