ময়মনসিংহে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

২৪ মে ২০২৫, ০১:০৯ PM , আপডেট: ২৫ মে ২০২৫, ০২:৪৮ PM
মো. আজিজুল ইসলাম ও দেবাশীষ তালুকদার শুভ

মো. আজিজুল ইসলাম ও দেবাশীষ তালুকদার শুভ © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রদল, যুবদল নেতাকর্মীরা ও ছাত্র-জনতা। এর মধ্যে একজনকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

আটক ব্যক্তিরা হলেন ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ (৩৫) ও একই উপজেলার রূপসী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আজিজুল ইসলাম (৫০)। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার। তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতা দেবাশীষ তালুকদার শুভ ও আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে ক্যাডার রাজনীতি করত। তারা অনেককে অত্যাচার-নির্যাতন করেছে। ফুলপুর-তারাকান্দা থেকে রাতের ভোটে নির্বাচিত গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের অনুসারী তারা। জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগের অন্য নেতাদের সঙ্গে তারাও অস্ত্র নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা করেছে। তারা ভেবেছিল, আজীবন রামরাজত্ব কায়েম করবে। রাতে ছাত্রদল ও যুবদল নেতাসহ সাধারণ জনতা তাদের আটক করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।’

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক বলেন, ‘ছাত্র-জনতা ওই দুজনকে মারধর করেছে। এতে বিএনপি কিংবা অঙ্গসহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী ছিল কি না, আমার জানা নেই।’

আরও পড়ুন: রাবির ‘এ’ ও ‘সি’ ইউনিটে ভর্তির বিষয় পছন্দক্রম পূরণ শুরু সোমবার

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ওই দুইজনকে আটক করে মারধর শেষে থানায় নিয়ে আসা হয়। আজিজুল ইসলামকে বেশি মারধর করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আজিজুল ইসলামের বিরুদ্ধে একটি মারামারির মামলা রয়েছে। এ মামলায় বর্তমানে তিনি জামিনে রয়েছেন। তার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ছাত্রলীগের নেতা দেবাশীষ তালুকদার শুভকে যেকোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬