প্রাইভেটকার থামিয়ে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই

১৭ জুন ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৮:২৪ PM
প্রাইভেটকার থেকে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই

প্রাইভেটকার থেকে ‘নগদ’ এর ৫৫ লাখ টাকা ছিনতাই © টিডিসি ফটো

যশোরের মনিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুয়াদা জামতলা মোড়ে এ ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। 

নগদ-এর যশোর শাখার কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকালে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে তিনি একটি (ঢাকা মেট্রো গ ১৫৫৯২৩) প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই টাকা মনিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। পথিমধ্যে কুয়াদার জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে। 

রবিউল ইসলাম আরও জানান, এ সময় দুর্বৃত্তরা গাড়ির গ্লাস ভাঙচুরের পর তাকে আঘাত করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।  

এ বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল শেখ জানান, প্রাইভেটকার থামিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬