সাদেক হোসেনের ওপর হামলা, জবি কর্মকর্তা গ্রেপ্তার

০৭ জুন ২০২৫, ০৭:২৩ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:৫৬ PM
অভিযুক্ত জবি কর্মকর্তা ও সাদেক হোসেন খোকা

অভিযুক্ত জবি কর্মকর্তা ও সাদেক হোসেন খোকা © সংগৃহীত

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ওপর হামলার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সালাম সুমনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি বাজার থেকে জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক সুমন বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আব্দুস সালাম সুমন নামের একজন ব্যক্তিকে বৈঠাকাটা বাজার থেকে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ হেফাজতে থেকে নেয়া হয়। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

স্থানীয় যুবদল নেতা ওয়ালীউল্লাহ রাইসুল বলেন, সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বৈঠাকাটা বাজারে এসেছে বলে আমরা খবর পাই। আমরা তখনকার হামলার ছবি দেখে তাকে শনাক্ত করে বৈঠাকাটা পুলিশের তদন্তকেন্দ্রে সোপর্দ করি।

প্রসঙ্গত, ২০১১ সালের ৪ ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে পুলিশ প্রহরায় সাদেক হোসেন খোকাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছিলো।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9