কুড়িগ্রামে বিপুল পরিমাণে ভিজিএফের চাল জব্দ করল সেনাবাহিনী

০৫ জুন ২০২৫, ০৪:০৫ AM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১০:৫৪ PM
নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সাড়ে ৭ হাজার কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ

নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সাড়ে ৭ হাজার কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ © টিডিসি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে অভিযান চালিয়ে সাড়ে ৭ হাজার কেজি (৭.৫ মেট্রিক টন) সরকারি ভিজিএফের চাল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ জুন) বিকেল থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সনন্তোষপুর ইউনিয়ন পরিষদের পাশে থাকা বিভিন্ন গুদাম থেকে এসব চাল জব্দ করা হয়।

জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে ওই ইউনিয়নের প্রায় ৮ হাজার দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিতরণের জন্য দুঃস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) কর্মসূচীর আওতায় ৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। অভিযোগ ওঠে, চাল বিতরণের আগে ব্যবসায়ীদের কাছে চালের স্লিপ বা কার্ড বিক্রি করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাদিজা বেগমসহ ইউপি সদস্যরা। সেসব স্লিপে চাল উত্তোলন করে বাজারের বিভিন্ন গুদামে মজুদ করেন ব্যবসায়ীরা। অভিযোগ পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় পালিয়ে যায় অভিযুক্তরা।

আরও পড়ুন: নেত্রকোণায় যুবলীগ সভাপতি গ্রেফতার

হাফিজুর রহমান এবং আমিনুর রহমান নামে দুই ব্যক্তি জানান, ভারপ্রাপ্ত চেয়াম্যান এবং ইউপি সদস্যরা জনগণকে সামান্য স্লিপ দিয়ে বেশীর ভাগ স্লিপ ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এসব স্লিপ দিয়ে চাল তুলে গুদামজাত করে ব্যবসায়ীরা। পরে বিষয়টি প্রমানসহ সেনাবাহিনীকে অবগত করলে তারা অভিযান চালিয় সাড়ে ৭ মেট্রিক টন চাল জব্দ করেন।

ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা বেগমে জানান, পরিষদের বাইরে কোন ইউপি সদস্যরা স্লিপ বিক্রি করেছেন তা তার জানা নেই।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ বলেন, এ ঘটনায় মামলা হবে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9