জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো © সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব শাখার সুপার ফাইভের নেতাদের নিয়ে জরুরি সাংগঠনিক সভার তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ ১৬ নভেম্বরের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৬ নভেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার অধীন সব থানা এবং থানা মর্যাদার কলেজ ইউনিটের সভাপতি বা আহ্বায়ক, সাধারণ সম্পাদক বা সদস্যসচিব এবং স্বাক্ষরিত ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি বা সিনিয়র যুগ্ম আহ্বায়কদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল এমপি।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংশ্লিষ্ট মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের পাশাপাশি থানা ও কলেজ ইউনিটের উল্লেখিত নেতাদের নির্ধারিত সময়ে ভাসানী ভবনে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন।