ডিগ্রি ছাড়াই ডাক্তার: অবশেষে জরিমানা ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

০৪ জুন ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ১১:০৯ PM
অভিযান

অভিযান © টিডিসি ফটো

চাঁদপুরের ফরিদগঞ্জে ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করায় রিপন চন্দ্র দে নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার পরিচালিত অবৈধ ‘মিলন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা করা হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।

উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে ‘মিলন মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন রিপন চন্দ্র দে। তার এই প্রতিষ্ঠানের কোনো সরকারি অনুমোদন ছিল না। এ ছাড়া সেখানে কোনো ডিগ্রিধারী চিকিৎসক, দক্ষ নার্স, ল্যাব সহকারী বা প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ানও ছিলেন না। তবুও নিয়মিত বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা, চিকিৎসাসেবা এবং অস্ত্রোপচার কার্যক্রম পরিচালনা করা হতো।

ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, ‘রিপন চন্দ্র দে একজন ডিগ্রিহীন ব্যক্তি, অথচ নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। তার প্রতিষ্ঠানটিও সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। এ ধরনের ভুয়া চিকিৎসা কার্যক্রম মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ।’

তিনি আরও জানান, অবৈধ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন ভৌমিক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী।

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬