আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকের সামনে বিস্ফোরণ

০১ জুন ২০২৫, ০১:১০ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ১১:১৮ AM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে © সংগৃহীত

রাজধানীতে অবস্থিত শিশু একাডেমি সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১ জুন) ভোরে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ৫৫ মিনিটে ট্রাইব্যুনালের ফটকের সামনের ফুটপাতে ‘ককটেলসদৃশ পটকা’ বিস্ফোরিত হয়।

তিনি বলেন, ককটেল জাতীয় যেসব বিস্ফোরক উপাদান থাকে, এতে তা ছিল না। এটি মূলত একটি পটকার মতো বস্তু ছিল, যাতে প্রচলিত অর্থে ক্ষতিকর বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি। তবে শব্দ ছিল এবং জনমনে কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়েছে।

বিস্ফোরণের পর পরই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি আরও জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের কাজ চলছে। এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

মাঝআকাশে পাইলটকে ‘কুড়াল’ দিয়ে কোপালেন কো-পাইলট, কী ঘটেছিল ফ…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬