মাদারীপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৫ মার্চ ২০১৯, ১১:৪৩ AM

© ফাইল ফটো

মাদারীপুরে নির্মাণাধীন একটি বাড়ি থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি লিমন মজুমদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে শহরের বাতামতলা একটি বাড়ির দোতলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির দোতলায় বসবাসকারী এক ব্যক্তি সকালে দরজা খুলেই ঝুলন্ত লাশ দেখতে পান। এসময় তার চিৎকার শুনে বাড়ির অন্যান্য লোকসহ এলাকার লোকজন সেখানে যায়। পরে মাদারীপুর মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে।

লিমন মজুমদার শহরের সবুজবাগ এলাকার বাবুল মজুমদারের ছেলে। পরিবারের দাবি, লিমনকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। 

এ ব্যাপারে মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ সাংবাদিকদেরকে জানিয়েছেন, সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এইচএসসি পাসেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ ও টেলিসেলস এক্সিকি…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্বর্ণজয়ী থেকে নিষেধাজ্ঞা! মাবিয়ার চোখে এখন ভবিষ্যতের অজানা…
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬