‘পাটালি গ্রুপের’ শীর্ষ সন্ত্রাসী শাহিনসহ গ্রেপ্তার ৪৪

১৯ মে ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ২১ মে ২০২৫, ১২:৫৬ PM
ডিএমপির লোগো

ডিএমপির লোগো © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বোটঘাট এলাকায় কুখ্যাত অপরাধী চক্র ‘পাটালি গ্রুপ’-এর বিরুদ্ধে চালানো সাড়াশি অভিযানে শীর্ষ সন্ত্রাসী শাহিনসহ মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। শনিবার (১৮ মে) রাতব্যাপী এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- শাহিন (২১), শ্রীনাথ মন্ডল (২৫), আসাদ (৫৫), কুরবান (২৬), সাকিব (২২), সজিব (১৯), পারভেজ  (২০), মোশাররফ (২৫), রুবেল (২৭), রিয়াজ (১৮), শাহীন (২৮), ইমন (২৫), রকি (২২), রাজা (৩৮), তুষার (২৫), সজল (২৮), হেলাল (৩৭), হৃদয় (২১), মুরসালিন (২০), মামন (২০), সাফায়েত (২০), শুভ (১৯), সালমান (১৮), মাজহারুল (১৮), রাব্বি (১৮), আবজাল (১৯), ইয়াসিম (১৯), জহিরুল (১৯), বাবু (১৯), রুমান (২১), জহিরুল (১৮), সুমন (৩০), সোকেল (১৮), এমদাদুল (২৫), সাগর (২২), শাকিব (২০), উজ্জ্বল (৩১), আকরাম (২০), জিসান (২৩), জিল্লুর (২৩), হৃদয়  (৩১), শাকিব (২২), রিয়াজ (২৮) ও সোহাগ (২৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গত ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকার বাসিন্দা রাব্বির বাসার সামনে তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। এ নৃশংস হামলার পরই মোহাম্মদপুর থানা পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে এবং অভিযানের মাধ্যমে দুষ্কৃতকারীদের ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আরো রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জামায়াত আমিরের রহস্যময় পোস্ট
  • ১২ অক্টোবর ২০২৬
পঙ্গুত্ব ও কর্মক্ষমতা হারানোর ঝুঁকি বাড়াচ্ছে আর্থ্রাইটিস: প…
  • ১২ অক্টোবর ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে ৫৮ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর পর্যন…
  • ১২ অক্টোবর ২০২৬
বাসে হামলার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন
  • ১২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
  • ১২ অক্টোবর ২০২৬
মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬