এবার ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রসহ নিহত ৩

২০ মার্চ ২০১৯, ১১:২৩ AM

© সংগৃহীত

এবার ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রসহ তিন তরুণের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে অরক্ষিত একটি লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার গভীর  রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও মোহাম্মদপাড়ার কামরুল চৌধুরীর ছেলে বঙ্গবন্ধু সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র তানভীর চৌধুরী রকি (১৯)। ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা স্টেশনে যাত্রী নামিয়ে গোপালগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি গোপালগঞ্জ-বর্ণি সড়কের ভেন্নাবাড়ি লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

ওই ক্রসিংয়ে কোনো গার্ড নেই এবং কোনো প্রত্যক্ষদর্শীও পায়নি পুলিশ। তবে ওই তিন যুবক মোটরসাইকেলে করে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে বলে ধারণা করছেন তারা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬