মায়ের বকা খেয়ে কিশোরের আত্মহত্যা

১৭ মার্চ ২০১৯, ০৭:২০ PM

© ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে মায়ের বকুনি খেয়ে অভিমানে মুরাদ হোসেন নামে এক কিশোর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। শনিবার রাতে উপজেলার জোনাইল ইউনিয়নের মানইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ মানইর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক তারেক জানান, মুরাদ প্রায় দেড় বছর ধরে জোনাইল বাজারের একটি সেলুনে কাজ শিখে ছিল। কিন্তু মনোযোগ দিয়ে কাজ না শেখায় শনিবার রাতে মুরাদের মা তাকে গালমন্দ করেন। কিছুক্ষণ পরে তার বাবা-মা পাশের গ্রামে ওরস দেখতে চলে যান।

এ সময় মুরাদ নিজ ঘরের তীরের সাথে মায়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। রাত সাড়ে ১০টার দিকে তার বাবা-মা বাড়ি ফিরে এসে ডাকাডাকি করেও সাড়া না দেয়ায় দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়।

ইবিতে শিক্ষক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, প্রধান ফটকে তালা
  • ১৫ এপ্রিল ২০২৬
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • ১৫ এপ্রিল ২০২৬
ঢাবির বাস দুর্ঘটনায় আহত ১১, যে কারণে প্রশাসনকে দায় দিলেন ডা…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখ উদ…
  • ১৫ এপ্রিল ২০২৬
পুনরায় আলোচনা শুরুর আগে ইরানকে যে ২ শর্ত দিল যুক্তরাষ্ট্র
  • ১৫ এপ্রিল ২০২৬