অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

০৪ মার্চ ২০১৯, ০৬:৫১ PM
পুলিশের সঙ্গে আটককৃত কার্তিক দাস

পুলিশের সঙ্গে আটককৃত কার্তিক দাস © সংগৃহীত

নীলফামারীর ডিমলায় অপহরণের ২ মাস পর ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে তাকে উদ্ধার করা হয়। এদিকে অপহরণ মামলায় কার্তিক দাস নামের এক যুবককে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেপ্তার করে।

ডিমলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের জহুরুল ইসলামের নাবালিকা কন্যা ও ঝুনাগাছ চাপানী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সুমি আক্তারকে গত ৭ জানুয়ারি বিকেলে তার বাড়ী থেকে হাতিবান্দা থানার পুরান কাচারী এলাকার নির্মল দাসের ছেলে কার্তিক দাস (৩০) তার সঙ্গিয় ৩জন সহ সুমিকে জোর পূর্বক মোটর সাইকেল যোগে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে সুমির পিতা জহুরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে ডিমলা থানায় একটি অপহরণের মামলা করেন। মামলার প্রেক্ষিতে ডিমলা থানার এসআই ইলিয়াছ আলী গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে সুমিকে উদ্ধার করে। এ সময় মূল অপহরণকারী কার্তিক দাসকে  গ্রেপ্তার করে। সোমবার অপহরণকারী কার্তিক দাসকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

উত্তর ২৪ পরগনায় জয় বাংলা স্লোগান দেওয়ায় বৃদ্ধা ও যুবককে পিট…
  • ১২ এপ্রিল ২০২৬
সীমান্তে বনের গাছ কাটার সময় আটক ২
  • ১২ এপ্রিল ২০২৬
কক্সবাজারের ঝিলংজায় নারীর মরদেহ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ ভবিষ্যতে বড় ক্ষতির ইঙ্গিত দিচ্ছে: অধ্যাপক সাইফ…
  • ১২ এপ্রিল ২০২৬
তামিমের অনন্য উদ্যোগে ক্লাব ক্রিকেটে ফিরছে স্বস্তি
  • ১২ এপ্রিল ২০২৬
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের নাগরিক আটক
  • ১২ এপ্রিল ২০২৬
close