ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ হত্যায় সর্বশেষ সন্দেহভাজন গ্রেপ্তার

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৪ PM

© ফাইল ছবি

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় সর্বশেষ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকালে নিউ মার্কেট থানায় এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলো পুলিশ।

ডিএমপি থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার বিকেল ৪টার দিকে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও মামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। 

গত ১০ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় থাকতেন তিনি। এ ঘটনার পর তার বাসার দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা পালিয়ে যান। পুলিশ খুনি হিসেবে প্রাথমিকভাবে তাঁদের সন্দেহ করছে। 

মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে (ডুপ্লেক্স) এই দম্পতির বহুদিনের বসবাস। ওপরের অংশটিতে তারা থাকেন। নিচতলায় রান্নাঘর, গৃহকর্মীদের আবাস। তাঁদের দুই ছেলের একজন সেনাবাহিনীর চিকিৎসক, আরেকজন ব্যাংকে চাকরি করেন বলে জানান স্বজনেরা। তারা ওই বাসায় থাকেন না। বাড়িতে তিনজন গৃহকর্মী ছিলেন।

মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার স্বামী ইসমত কাদির গামা। মামলায় তার বাড়ির দুই গৃহকর্মীসহ তিনজনকে আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে তৃতীয় ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। 

ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬