ইডেনের সাবেক অধ্যক্ষ খুন

দুই গৃহকর্মীর খোঁজে অভিযানে পুলিশ

১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০২ PM
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যার ঘটনায় তার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যার ঘটনায় তার দুই গৃহকর্মীকে খুঁজছে পুলিশ © ফাইল ফটো

রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় সন্দেহভাজনদের খোঁজে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। প্রাথমিকভাবে তাঁর দুই গৃহকর্মীকে হত্যাকান্ডে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।

পলাতক দুই গৃহকর্মী হলেন স্বপ্না (৩৬) ও রেশমা (৩০)। এরমধ্যে স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী এবং রেশমার বাড়ি কিশোরগঞ্জে। মাহফুজা চৌধুরী পারভীন হত্যার ঘটনায় নিউমার্কেট থানায় তাদেরকেসহ তিনজনকে আসামী করে মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন তার স্বামী ইসমত কাদির গামা ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার সাংবাদিকদেরকে জানান, প্রাথমিকভাবে ওই দুই গৃহকর্মীকেই সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকেই তারা পলাতক রয়েছে। এরপরই তাদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।

দ্রুতই তাদের আটক করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান, পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনার তদন্ত করছে।

গতকাল রোববার বিকেলে এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী পারভীন। তার স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁদের দুই ছেলের একজন সেনাবাহিনীর চিকিৎসক, আরেকজন ব্যাংকে চাকরি করেন। তবে ঘটনার সময় বাড়িতে তিনজন গৃহকর্মী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬