নিজ বাড়িতে আইনজীবীসহ তিনজনকে কুপিয়ে জখম, টাকা-স্বর্ণালংকার লুট 

২৪ এপ্রিল ২০২৫, ১১:৫৯ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০২:২৮ PM
নাটোরের লালপুরে ডাকাত দলের কোপে আহত দু’জন

নাটোরের লালপুরে ডাকাত দলের কোপে আহত দু’জন © টিডিসি ফটো

নাটোরে গভীর রাতে এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা নারীসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে। বুধবার (২৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে জেলার লালপুরের চকবাদেকুলপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন, অ্যাডভোকেট সাধন কুমার দাস,  রিপন কুমার দাস ও সুমী রানী। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুখোশধারী ডাকাত দল নাটোরের লালপুর উপজেলা চকবাদেকুলপাড়া (ঠাকুর মোর) গ্রামের সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে। এ সময় তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। 

পরিবারের সদস্যদের দাবি, এ সময় তাদের অস্ত্রধারী ডাকাত দল  জিম্মি করে ৩ লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস ও ভাতিজার স্ত্রী সুমী রানী আহত হন।

আরো পড়ুন: রাবির শিবির নেতা নোমানী হত্যার আসামিকে গুলি ও কুপিয়ে জখম

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুজ্জামান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
  • ২৭ জুন ২০২৬
রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা ফেসবুকে পোস্ট, সমালোচনা…
  • ২৭ জুন ২০২৬
সংসদে ধন্যবাদের জবাবে উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জনগণের…
  • ২৭ জুন ২০২৬
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
  • ২৭ জুন ২০২৬
আলজেরিয়া কি পারবে ৪৪ বছর আগের ‘পাতানো ম্যাচের’ প্রতিশোধ নিতে
  • ২৭ জুন ২০২৬
মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধ…
  • ২৭ জুন ২০২৬