বিনামূল্যের বই বিক্রেতাকে গ্রেফতার

২২ জানুয়ারি ২০১৯, ১০:০৮ AM

© ফাইল ফটো

চট্টগ্রাম নগরে বিনামূল্যের বইসহ স্নেহাশীষ তালুকদার জুয়েল (২৮) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। ওই ব্যক্তির কাছ থেকে বিভিন্ন শ্রেণির মোট ২৮৩টি বই উদ্ধার করে পুলিশ। সোমবার ভোরে নগরের আন্দরকিল্লা ‘প্রকাশ বিচিত্রা’ নামে একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে স্নেহাশীষ তালুকদার জুয়েলকে গ্রেফতার করা হয় বলে জানান নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ খান।

পুলিশ কর্মকর্তা মো. ইলিয়াছ খান বলেন, বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীর কাছ থেকে বই সংগ্রহ করে দোকানে বিক্রি করেন স্নেহাশীষ তালুকদার জুয়েলসহ আরও কয়েকজন বিক্রেতা। অন্যদের গ্রেফতারেও অভিযান চলবে। যেসব শিক্ষক ও কর্মচারীর মাধ্যমে এসব বই সংগ্রহ করা হয় তা বের করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগ: নতুন বই
প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা
  • ২৩ জুন ২০২৬
শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক অবরুদ্ধ, দোকান ভ…
  • ২৩ জুন ২০২৬
সেনেগালকে তিন গোলে হারিয়ে ২৮ বছর পর নকআউটে নরওয়ে
  • ২৩ জুন ২০২৬
গাজীপুরে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৪ …
  • ২৩ জুন ২০২৬
ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস
  • ২৩ জুন ২০২৬
মধ্যরাতে ছাত্রদলের দুপক্ষের পাল্টাপাল্টি হামলা, উত্তপ্ত বিএ…
  • ২৩ জুন ২০২৬