জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কতিপয় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাই ও মারধরের শিকার আবু সাঈদ জবি নৃবিজ্ঞান বিভাগ ১০ ব্যাচের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী আবু সাইদের কাছে জানতে চাইলে বলেন, রাত ১০টার দিকে ক্যাম্পাসের ফটকে বাসার ‘টু-লেট’ লাগাতে গেলে ফিন্যান্স ১১তম ব্যাচের তৌশিক তুর্য্যসহ আরো দুই যুবক এসে তদের তিন জনকে একটা রুমে থাকতে দিতে হবে বলে দাবি করে। কিন্তু আমি বলি আমাদের রুমে তিন জন একসাথে থাকার মতো জায়গা নাই। কিন্তু তারা আমার সাথে জোর করতে থাকে এবং এক পর্যায়ে আমাকে মারতে মারতে নতুন ভবনের সামনে নিয়ে যায়। ওখান থেকে আবার প্রধান ফটকের দিকে নিয়ে আসে।
তিনি বলেন, এমনকি অবস্থানরত পুলিশদের সামনেও আমাকে কিল-ঘুষি দিতে থাকে। এতে আমার মুখ ও ঠোট ফেটে যায়। অবস্থা বেগতিক দেখে এসময় আমি নিজেকে ছাড়িয়ে নিয়ে লক্ষ্মীবাজারের দিকে দৌড়ে চলে যায়। আবু সাইদ বলে আমার কাছে থাকা মোবাইল, লিফলেট এবং মানিব্যাগ ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এক শিক্ষার্থী আমার কাছে ফোনে মৌখিক অভিযোগ দিয়েছে। তাকে আগামী রবিবার ক্যাম্পাসে এসে লিখিত অভিযোগ দিতে বলেছি। এরপর আমরা প্রশাসনিক ব্যবস্থা নেবো।