মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

১৩ এপ্রিল ২০২৬, ০৭:১৪ PM
দুইদিনব্যাপী কর্মশালায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন

দুইদিনব্যাপী কর্মশালায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস এর যৌথ উদ্যোগে “হিউম্যান রাইটস – ফ্রম থিয়োরি টূ প্রাকটিস” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার (১২ এপ্রিল) কর্মশালাটি ও আজ সোমবার (১৩ এপ্রিল) দুইদিনব্যাপী এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটসের সিনিয়র এডভাইজার মিকেল শ্মিট-হানসেন এবং কেইট গ্রিফিথ উপস্থিত ছিলেন। 

কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মাদ আইনুল ইসলাম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আলী সিদ্দিকী। 

কর্মশালায় গল্প, চিত্র, এবং চর্চার মাধ্যমে মানবাধিকার সম্পর্কিত মৌলিক ধারণা, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করা হয়। তরুণদের দক্ষ মানবাধিকার কর্মী হিসাবে সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটিতে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত এই কর্মশালার মাধ্যমে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ এবং সামাজিক পরিবর্তনে তরুণ শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। 

উল্লেখ্য, গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে।

ঘুষ-হয়রানির অভিযোগে বদলির সুপারিশ, দুই মাসেও বহাল
  • ২২ আগস্ট ২০২৬
স্কুলছাত্রী মেয়ের সামনে বাবার পকেটে ঢোকানো হলো ইয়াবা, পরে ধ…
  • ২২ আগস্ট ২০২৬
ঝগড়ার পর বাবা-ভাইদের ডেকে আনলেন স্ত্রী, পিটিয়ে মারলেন সফটওয…
  • ২২ আগস্ট ২০২৬
একীভূত হলো সরকারের গুরুত্বপূর্ণ তিন প্রতিষ্ঠান
  • ২২ আগস্ট ২০২৬
টমটমকে সাইড দিতে গিয়ে বাস খাদে
  • ২২ আগস্ট ২০২৬
দুই সন্তান ও অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে মাথায় গুলি করে সাবেক …
  • ২২ আগস্ট ২০২৬