রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে যুবক নিহত

০৯ মার্চ ২০২৫, ১১:৪৪ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলিতে মোহাম্মদ রফিক নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক (৩৩) একই ক্যাম্পের শামসুল আলমের পুত্র। ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে পড়ে আহত হয় এক রোহিঙ্গা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে জেনেছি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত রয়েছে

উল্লেখ্য, গত এক সপ্তাহের ব্যবধানে এ রোহিঙ্গা ক্যাম্পে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত ৫ মার্চ ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।

সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬
নবজাতকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএমইউতে প্রশিক্ষকদের…
  • ১৯ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর
  • ১৯ এপ্রিল ২০২৬
অতীতের সরকারের দুর্নীতি-ভুল পলিসিতে স্বাস্থ্য ব্যবস্থা এখন …
  • ১৯ এপ্রিল ২০২৬