৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার

০৮ মার্চ ২০২৫, ০৯:১৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ © প্রতীকী ছবি

মুন্সিগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তির নাম সেকান্দোর আলী চোকদার (৬৫)। তিনি টঙ্গিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা। তিনি সদরের চর মুক্তারপুরে শরবত বিক্রি করতেন। গতকাল শুক্রবার রাতে ওই এলাকার বাসিন্দারা তাঁকে আটক করে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, সেকান্দোর ২ মার্চ বিকেলে ওই দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে এক শিশুর মা বাদী হয়ে সদর থানায় মামলা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম জানান, দুই শিশুর একজন শুক্রবার রাতে মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জরুরি সেবায় ফোন দিলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে মামলা করেছেন ওই মা। দুই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগ: ধর্ষণ
শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence